
আশুলিয়ায় মাজেদা খাতুন নামের এক বৃদ্ধা ভোটকেন্দ্রে এসে জানতে পারেন যে তাঁর ভোট দেওয়া হয়ে গেছে। শেষমেশ ভোট না দিয়েই ফিরতে হয়েছে তাঁকে। ওই ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা বলছেন, পোলিং কর্মকর্তার ভুলে ভোট দিতে পারেননি ওই বৃদ্ধা। এ ঘটনায় বিপারুল ইসলাম নামের এক পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-১৯ আসনের আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের (কেন্দ্র-১) মহিলা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, মূলত ওই কর্মকর্তার (বিপারুল ইসলাম) অসতর্কতার কারণে, উনি হয়তো একজন ভোট দিতে আসছে, তাঁর সিরিয়ালে টিক না দিয়ে, অন্য সিরিয়ালে টিক দিয়ে ফেলেছেন। পরে যখন জাহানারা বেগম নামে একজন বয়স্ক নারী ভোট দিতে আসেন, দেখা গেছে তাঁর সিরিয়ালে টিক দেওয়া হয়ে গেছে, যার কারণে আর ওই ভদ্রমহিলার ভোটটি নেওয়া যায়নি।
তিনি বলেন, এ ঘটনার পর সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করে গেছেন। মূলত এটি একটি মিসটেক। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর তাঁদের পরামর্শে সংশ্লিষ্ট ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম বা অন্য কোনো ঘটনা নেই।
বৃদ্ধার ভোট দেওয়ার আর কোনো সুযোগই কি ছিল না জানতে চাইলে মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘যেহেতু তাঁর সিরিয়ালে টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে, আমি কীভাবে আরেকটি ভোট নেব? কোনো সুযোগ নাই তো। তাঁর কাছে আমি সরি বলেছি। সরি বলে তাঁকে হাসিমুখে বিদায় করেছি। ভোটটা নিয়ে তো আরেকটা ভেজাল করতে পারি না।’
ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা হয় ভুক্তভোগী মাজেদা খাতুনের। ভোট দিতে না পারলেও তিনি চান তাঁর পছন্দের প্রার্থী যেন জয়লাভ করেন। তিনি বলেন, ‘আমি অনেক আশা কইরা আইছি, সবাই কইছে তুমি হাঁটতে পারো না, যাইয়ো না। আমি যাগোর লাইগা আইছি তারা যেন জিতে। আমি যেন তাগোর দ্বারা সাহায্য পাই।’
এ বিষয়ে ঢাকা-১৯ আসনের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্ত কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এটি মূলত একটু ভুল ছিল, তবে এখানে কোনো অনিয়মের তথ্য বা প্রমাণ আমরা পাইনি।’

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৫ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৬ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৬ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৭ ঘণ্টা আগে