
ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ নুর ইসলাম (৩০) মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় ঢাকা মেডিকেলে দুজনের মৃত্যু হলো। আর মোট মৃত্যু গিয়ে দাঁড়াল ৮ জনে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নুর ইসলামের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশীদ। তিনি জানান, নুর ইসলামের শ্বাসনালিসহ শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ দুপুরে সেখানে তিনি মারা যান।
এদিকে নুর ইসলামের ভাগনে মো. মাসুদ রানা জানান, নুর ইসলামের বাড়ি বাগেরহাট জেলায়। তবে থাকতেন ভোলাতে। গ্যাস পরিবহনের গাড়ি চালান তিনি। ঘটনার আগে গ্যাসের গাড়ি নিয়ে ওই কারখানায় গিয়েছিলেন। বিস্ফোরণে তাঁর সারা শরীর পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এর আগে ঘটনার দিন রাতেই ঢাকা মেডিকেলে মারা যান নজরুল ইসলাম (৩০) নামে এক সবজি বিক্রেতা। তিনি কারখানাটির সামনের রাস্তায় কাঁচামাল বিক্রি করতেন।
এদিকে চিকিৎসাধীন থাকা গুরুতর আহত কাঁচামাল বিক্রেতা সুজন মিয়াকে (২৫) স্বজনেরা ঢাকা মেডিকেল থেকে বেসরকারি হাসপাতালের আইসিইউতে নিয়ে গেছে। আর তাঁর বাবা মোখলেস মিয়া (৪৫) ওই দিন প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত ও পরিমাপে কারচুপি ঠেকাতে জয়পুরহাটে পেট্রোল পাম্পগুলোয় যৌথ তদারকি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
২ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। জেলা পিপি কাইমুল হক রিংকু বলেছেন, বিচার আবেগের ভিত্তিতে নয়, আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে।
৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কে আলম এশিয়া নামে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
১৮ মিনিট আগে