
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহত ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার লসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কে আলম এশিয়া নামে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশার ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ বলেন, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। সবারই মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একজনের পা ভেঙে গেছে। নিহত ব্যক্তিদের মরদেহ হাসপাতালে রাখা আছে। এখনো কারও স্বজন আসেননি। আমরা মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করব।
সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা গিয়ে অন্য একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছি। ঘাতক আলম এশিয়া বাস আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।’

রাজধানীর ডেমরায় আনুমানিক ২৬ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা-পুলিশ। উদ্ধারের সময় তাঁর ডান হাত ভাঙা ও রগকাটাসহ মুখের বাম পাশে ক্ষত দেখা গেছে। তার পরনে ছিল কালো প্যান্ট ও শরীরে ধূসর রঙের শার্ট ছিল...
৬ মিনিট আগে
নিখোঁজের ১৮ মাস পর জানা গেল, পাবনার ঈশ্বরদীর পাকশী রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা অর্ধগলিত কিশোরীর লাশটি ঝিনাইদহের মহেশপুরের নিঝুম খাতুনের (১৭)। নিখোঁজ হওয়ার চার দিন পর, ২০২৫ সালের ১৭ মার্চ ওই লাশ উদ্ধার করেছিল ঈশ্বরদী থানা-পুলিশ। পরিচয় না মেলায় অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়েছিল তাঁকে..
১২ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় তিন রাস্তার মোড়ে অভিযানটি চালানো হয়।
২১ মিনিট আগে
চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ বাড়ছে কৃষকের। অথচ সরকারি হিসাব বলছে, সারের সংকট নেই। এই অবস্থায় সারের সুষম বণ্টন নিশ্চিত, কৃত্রিম সংকট ও অতিরিক্ত সার কেনা ঠেকাতে রাজশাহীর পবা উপজেলায় ‘পবা সার ডটকম’ নামে ডিজিটাল সেবা চালু হয়েছে। এখন এক ক্লিকেই দেখা যাচ্ছে, কোন ডিলারের কাছে কী পরিমাণ সার আছে।
৩৪ মিনিট আগে