
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে একটি বাণিজ্যিক ভবনের ছাদের ওপরে থাকা গোডাউনে আগুন লেগেছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের নয়টি ইউনিট।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদে এ ঘটনা ঘটে বলে এক বার্তায় জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।

বার্তায় বলা হয়, আটতলা ভবনের ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে পাঠানো নয়টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। রোববার সোনাখালী, প্রতাবেরচর ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়।
৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে এক চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় প্রধান অভিযুক্ত তরুণী আফরিন রশিদ সেঁজুতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোরে তাঁকে নগরীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর কোনো অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা ক্ষমতার দাপট দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত করা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে
১০ মিনিট আগে
প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার জন্য নতুন নীতিমালা হচ্ছে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন নীতিমালার মাধ্যমে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ও তদারিক করা হবে। ফলে এ সেক্টরের সবার জবাবদিহি নিশ্চিত হবে। মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
২০ মিনিট আগে