
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।

দেড় যুগ পর গাজীপুরের কালীগঞ্জ থেকে রাজধানীর গুলিস্তান রুটে পুনরায় সরাসরি বাস সার্ভিস চালু হয়েছে। সরাসরি যাতায়াত ব্যবস্থা ফিরে পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও নতুন করে চালু হওয়া বাসের মান ও অতিরিক্ত ভাড়া নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

রাজধানীর গুলিস্তানে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত রিয়াদ গাজী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর গুলিস্তানের মসজিদ মার্কেটের সামনের ফুটপাতে কাপড়ের পসরা সাজিয়েছেন আতিকুর রহমান সুজন। দখলমুক্ত ফুটপাতে আবার হকার বসার সুযোগে তিনিও দোকান সাজিয়েছেন। কথা বলে জানা গেল, হকারিতে তিনি নতুন, সাত দিন ধরে শুরু করেছেন। এর আগে পাঁচ বছর মুদিদোকানে কাজ করেছেন।