
ভারতের গুরগাঁওয়ে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। মাত্র ছয় মাসের পরিচয়ের ভিত্তিতে এক যুবক বিয়ের প্রস্তাব দেয় এক বিবাহিত তরুণীকে। কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাঁকে গুলি করেন সেই যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গুরুগাঁওয়ের একটি ক্লাবের ভেতরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২৫ বছর বয়সী এক নারীকে গুলি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২০ ডিসেম্বর ভোরের দিকে এমজি রোডে।
পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় এক নারী আহত হওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অবস্থায় পায়। গুরুতর আহত হওয়ায় শুরুতে তিনি জবানবন্দি দেওয়ার মতো অবস্থায় ছিলেন না।
দিল্লির নাজাফগড়ের বাসিন্দা ওই নারীর স্বামী অভিযোগ দায়ের করেছেন। সেখানে বলা হয়েছে যে, তাঁর স্ত্রী কল্পনা (২৫) গুরুগ্রামের একটি ক্লাবে কাজ করতেন এবং তাঁকে দিল্লির সঙ্গম বিহারের বাসিন্দা তুষার গুলি করেছেন।
অভিযোগে ওই স্বামী জানান, তাঁর স্ত্রী ১৯ ডিসেম্বর কাজে গিয়েছিলেন এবং রাত ১টার দিকে তাঁকে ফোন করে জানান, তাঁকে গুলি করা হয়েছে। অভিযোগকারী আরও যোগ করেন, ‘প্রায় এক মাস আগে তুষার আমাদের বাড়িতে এসেছিল, আমাদের সঙ্গে ঝগড়া করেছিল এবং চলে গিয়েছিল।’
এই অভিযোগের ভিত্তিতে সেক্টর ২৯ থানায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়। তদন্ত চলাকালীন, ক্রাইম ইউনিটের একটি দল উত্তর প্রদেশের বারাউত থেকে দুই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলো তুষার ওরফে জন্টি (২৫) এবং তার বন্ধু শুভম ওরফে জনি (২৪)। দুজনেই দিল্লির সঙ্গম বিহারের বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তুষার স্বীকার করেছেন যে প্রায় ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয় এবং তিনি তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু ওই নারী বারবার তা প্রত্যাখ্যান করেন।
পুলিশের অভিযোগ অনুযায়ী, ১৯ ডিসেম্বর রাতে তুষার তাঁর বন্ধু শুভমকে নিয়ে ওই ক্লাবে যান এবং আবারও বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি ওই নারীকে গুলি করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার আরও তদন্ত চলছে।

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক চুল্লির জন্য নিজস্ব জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ রেখে একটি পারমাণবিক চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই মার্কিন কর্মকর্তা ও বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে বাংলাদেশ সময় বুধবার (২২ জুলাই) বুধবার রাতে এই তথ্য জানিয়েছে মার্কিন...
৩৮ মিনিট আগে
ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রে একটি ছোট্ট মাটির গর্তই হয়ে উঠেছিল সার্হি ক্রিনিতস্কির ঘর, আশ্রয় এবং কখনো কখনো সমাধির মতো এক ভয়ংকর বাস্তবতা। প্রায় এক বছর ধরে সেই সংকীর্ণ বাংকারে লুকিয়ে জীবন কাটিয়েছেন ৪২ বছর বয়সী এই ইউক্রেনীয় পদাতিক সেনা।
২ ঘণ্টা আগে
নিউইয়র্কে পা রাখলেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন জোহরান মামদানি। তবে এবার এ বিষয়ে নিজের অবস্থান ও ক্ষমতার সীমাবদ্ধতা স্পষ্ট করেছেন নিউইয়র্ক সিটির মেয়র মামদানি। গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি স্বীকার করেছেন...
২ ঘণ্টা আগে
প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে একাধিক মডেলের যোগাযোগ করিয়ে দেওয়া ফরাসি পেশাদার মডেল রিক্রুটার ডেনিয়েল সিয়াদকে প্যারিসের উপকণ্ঠে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। বুধবার (২২ জুলাই) সিএনএন জানিয়েছে, গত সোমবার কলম্ব শহরের ওই বাড়ি থেকে সিয়াদের মরদেহ উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে