
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে। ৩০ লক্ষাধিক ফলোয়ারসমৃদ্ধ পেজটি পরিকল্পিতভাবে রিপোর্ট এবং কপিরাইট স্ট্রাইক দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আজ শুক্রবার আসিফ মাহমুদ তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সকল পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিশিয়াল পেজটি (৩০ লক্ষাধিক ফলোয়ার) রিমুভ করে দেওয়া হয়েছে।’
উপদেষ্টা আসিফ মাহমুদ আরও অভিযোগ করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে তাঁর পেজটির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছে। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে অন্যতম সমন্বয়ক ছিলেন এবং পরে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্ট, ছবি ও ভিডিওতে অব্যাহত রিপোর্ট ও স্ট্রাইকের কারণে অনেকের আইডি ও পেজে সমস্যা হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। প্র্রধান উপদেষ্টার পেজে হাদি-সংশ্লিষ্ট সব ভিডিও সংঘবদ্ধ রিপোর্ট ও কপিরাইট ক্লেইম করে নামিয়ে দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহসহ অনেকের আইডি ও পেজে সমস্যা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ফেসবুকে একজন লিখেছেন, তাঁর প্রোফাইল থেকেও হাদি-সম্পর্কিত একাধিক ভিডিও রিমুভ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ১৩ লাখ কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের দেওয়া হচ্ছে কৃষক কার্ড এবং দরিদ্র পরিবারের নারীদের দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড। খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রধানদের...
৮ মিনিট আগে
অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনো ধরনের টালবাহানা না করে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে দ্রুত প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে...
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নতুন চার সদস্য। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনসংলগ্ন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সাংবাদিক সোহেল আখঞ্জির বর্ণনার সময় ভুল করে জীবিত সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহারের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১ দিন আগে