বাল্কহেড

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে চারটি খননযন্ত্র (ড্রেজার) ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

সোনারগাঁয়ে যমজ ভাইসহ ৩ স্কুলছাত্রের মৃত্যুতে চারজন আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় একটি বাল্কহেড জব্দ করার পাশাপাশি চারজনকে আটক করেছে নৌ পুলিশ। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে স্পিডবোটের ২ যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বাগেরহাটের চিতলমারী: অবৈধ ড্রেজার-বাল্কহেডে বালু তোলার মচ্ছব
বাগেরহাটের চিতলমারীতে অবৈধ ড্রেজার ও রুট পারমিটবিহীন বাল্কহেড দিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলন ও পরিবহনের মহোৎসব চলছে। প্রশাসনের জরিমানার পরেও উপজেলার ১০ থেকে ১২ জন চিহ্নিত ড্রেজার ও বাল্কহেডের মালিক ভূগর্ভ থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন ও পরিবহন করছেন।











