
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।

রাত আটটা নাগাদ র্যাপার সেজান মঞ্চে উঠলে দর্শকদের একাংশ বেষ্টনী ভেঙে ফেলেন। নিরাপত্তা বেষ্টনীর ভেতরে থাকা বিশেষ দর্শক সারির চেয়ারগুলো লন্ডভন্ড করে মঞ্চের সামনে চলে আসেন তারা। এ সময় কয়েকজনকে মঞ্চেও উঠে যেতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং জবি শাখার ইনকিলাব মঞ্চের সভাপতি নূর মোহাম্মদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। রাজধানীর সোহরাওয়ার্দী কলেজের সামনে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুর আগে জবানবন্দি দিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি গত ২৩ এপ্রিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য হিসেবে গ্রহণ