
ঢাকার কেরানীগঞ্জে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সাতটি মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব ঘটনার মধ্যে রয়েছে প্রেমজনিত হত্যাকাণ্ড, ছুরিকাঘাতে হত্যা, রহস্যজনক মৃত্যু, তিন নারী ও এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার। ধারাবাহিক এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
শনিবার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে আদদ্বীন মোমিন মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে একটি পরিত্যক্ত ইটভাটার জঙ্গল থেকে মো. চান মিয়া (৬৫) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পেছনের দিনগুলোতে তাকালে দেখা যায়, গত ১০ দিনের মধ্যে দু–একদিনের ব্যবধানে মিলেছে একেকটি এমন লাশ। যেগুলোর দু–একটির রহস্য উদ্ঘাটন হলেও এখনো বেশির ভাগ হত্যাকাণ্ডের রহস্যই এখনো অজানা।
গত ৩০ জুলাই হযরতপুরের ভাটারাকান্দি এলাকা থেকে অটোরিকশাচালক লিয়াকত আলীর (৬০) ছুরিকাঘাতে নিহত মরদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের রহস্যও উদ্ঘাটন করে সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ২৮ জুলাই কেরানীগঞ্জ মডেল থানার মদিনানগর এলাকায় কিশোরী তানজিলা হত্যাকাণ্ড। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পিবিআই প্রেমিক রানা হাওলাদারকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরি, মোবাইল ফোন ও লুট হওয়া অলংকার উদ্ধার করা হয়। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
গত ২৬ জুলাই খোলামোড়া এলাকায় মমতাজ (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করে অভিযুক্ত মিন্টুকে গ্রেপ্তার করে।
একই দিনে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের একটি পরিত্যক্ত প্লট থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তে পিবিআই, সিআইডি ও থানা-পুলিশ কাজ করছে।
এর আগে ২১ জুলাই খোলামোড়া এলাকায় ঋণের চাপ ও আর্থিক সংকটের মধ্যে রুহুল আমিন (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করে তদন্ত করছে পুলিশ।
এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিলুল হক বলেন, আলোচিত হত্যাকাণ্ডগুলোর রহস্য ইতিমধ্যে উদ্ঘাটন করা হয়েছে। মমতাজ, তানজিলা ও লিয়াকত আলী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে অজ্ঞাত নারী ও রাজমিস্ত্রি চান মিয়ার মৃত্যুর ঘটনাসহ বাকি ঘটনাগুলোর তদন্তও গুরুত্বের সঙ্গে চলছে।
সপ্তহজুড়ে ধারাবাহিক মরদেহ উদ্ধারের ঘটনায় নির্জন এলাকা ও আবাসিক প্রকল্পে নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলিতে যুবদল কর্মী মোহাম্মদ মুজিবুর রহমান (৫৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ রাশেদ ওরফে ‘জাইস্যাকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ মিনিট আগে
ভুক্তভোগী শিক্ষার্থী তাঁর জাতীয় পরিচয়পত্র করার জন্য প্রতিবেশী মামাতো ভাই আরাফাত হোসেন রাব্বির শরণাপন্ন হন। আজ শনিবার সরকারি ছুটিতে উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরও রাব্বি সকাল ৯টার দিকে তাঁকে চৌগাছা শহরে নিয়ে যান।
২৬ মিনিট আগে
সাভার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন মোল্লা বলেন, নামাবাজারে বিভিন্ন আকর্ষণীয় মোড়কে কৃত্রিম সুগন্ধিযুক্ত চাল চিনিগুঁড়া চাল হিসেবে বিক্রি হচ্ছে। কম দাম ও তীব্র সুগন্ধের কারণে অনেক ক্রেতা এগুলো কিনে প্রতারিত হচ্ছে।
২৮ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট-জাফলং রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি এবং সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে তিনি এই স্টেশন পরিদর্শন করেন।
৩৩ মিনিট আগে