
যশোরের চৌগাছায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আরাফাত হোসেন রাব্বি (২২) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার রাত ৯টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বি চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী তাঁর জাতীয় পরিচয়পত্র করার জন্য প্রতিবেশী মামাতো ভাই আরাফাত হোসেন রাব্বির শরণাপন্ন হন। আজ শনিবার সরকারি ছুটিতে উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরও রাব্বি সকাল ৯টার দিকে তাঁকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে ওই শিক্ষার্থীকে ভুলভাল বুঝিয়ে চৌগাছা পৌরসভার এক পরিচিতের বাড়িতে নিয়ে যান তিনি। সেখানে গিয়ে তাঁকে ধর্ষণ করেন রাব্বি। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে সুস্থ হয়ে বাড়িতে গিয়ে ঘটনা তাঁর বাবা-মাকে জানান।
এরপর সন্ধ্যায় মাকে নিয়ে ওই শিক্ষার্থী চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারসহ পুলিশ সদস্যরা অভিযুক্ত রাব্বিকে আটক করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে। এ ছাড়া মামলার অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

ঘটনার পর গ্রামবাসী ধাওয়া করে ধামতী গ্রামের আব্দুল কাদের (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে খবর পেয়ে দেবিদ্বার থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১ মিনিট আগে
প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৬ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৭ ঘণ্টা আগে