
নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সায়েন্স ল্যাব মোড়ে ডাইভারশন দিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে ট্রাফিক পুলিশ। অন্যদিকে সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব মার্কেট ও দোকান বন্ধ রয়েছে। মার্কেটগুলোর সামনে বিক্রয়কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
আজ শনিবার ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৯ টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট এখনো কাজ করছে।
ফায়ার সার্ভিসে পরিচালক (অপারেশনস) লে. ক. তাজুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন পুরোপুরি নেভাতে আমাদের কর্মীরা কাজ করছেন।
সরেজমিনে দেখা গেছে, অগ্নিকাণ্ডের পর সায়েন্স ল্যাব মোড় থেকে ডাইভারশন দিয়েছে ট্রাফিক পুলিশ সব গাড়ি ঘুরিয়ে শাহবাগের দিকে যেতে বলছে।
ধামরাই, সাভার, মিরপুর থেকে আসা গাড়ি শাহবাগ হয়ে গুলিস্তানের দিকে যাচ্ছে।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করার সুবিধার্থে সড়কটি বন্ধ রেখেছি। এ ছাড়া ব্যবসায়ীদের অনেক মালপত্র সড়কে রয়েছে। তা পাহারা দেওয়া হচ্ছে।

সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত সব মার্কেট বন্ধ রয়েছে। নুরজাহান সুপার মার্কেটের জনী প্রিন্টের বিক্রয়কর্মী শাহীন বলেন, আমরা আগুনের খবর পেয়ে ভোরে এসেছি। কিন্তু সব মার্কেট বন্ধ ।
আরও পড়ুন:

কিশোরগঞ্জের ভৈরবে ঝালমুড়ি বিক্রির জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আদর্শপাড়া ও পাশের বাঁশগাড়ি গ্রামের যুবকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
৩ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের মৃত্যুর জেরে মঙ্গলবার বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের মানসিক নিপীড়নের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে তাঁদের অভিযোগ।
১১ মিনিট আগে
খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় সোনালী ব্যাংকের ৬ কর্মকর্তাসহ ৭ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেকের আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে...
১৪ মিনিট আগে
‘উৎসবে গর্বে দায়িত্বে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ের ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিশিষ্ট চিত্রশিল্পীদের সম্মাননা ও সনদ প্রদান দেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে