যৌনকর্মীরা মানুষ, তাঁরাও দেশের নাগরিক। সব ধরনের নাগরিক অধিকার তাঁদের প্রাপ্য। আজ বৃহস্পতিবার রাজধানীর আদাবরে ‘যৌনকর্মীদের নিয়ে সংবেদনশীল প্রতিবেদনের নির্দেশিকা তৈরি’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার শেষ দিনে আলোচকেরা এসব কথা বলেন।
মানবাধিকার সংগঠন নারীপক্ষ এই কর্মশালার আয়োজন করে। বক্তারা যৌনকর্মীদের নাগরিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান।
কর্মশালায় নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য মাহবুবা মাহমুদ লীনা বলেন, ‘নারীকে আমরা দুটো দিক থেকে দেখি। হয় নারী দেবী, নাহয় নারী পতিতা। মাঝখানে যে নারীর অবস্থান থাকতে পারে, নারী যে মানুষ, এটা কেউ ভাবতে চায় না।’
কর্মশালায় গণমাধ্যমকর্মী, দেশের ১৫টি জেলা থেকে আসা যৌনকর্মী এবং মানবাধিকারকর্মীরা অংশ নেন।
আলোচকেরা বলেন, যৌনকর্মীর ওপর ক্ষোভের একটা বড় কারণ তাঁরা নিজেরা আয় করেন এবং নিজেরা নিজেদের জীবন পরিচালনা করেন। যাঁরা যৌনকর্ম পেশায় আসেন, তাঁরা বাধ্য হয়ে আসেন। কেউ প্রতারিত হয়ে আসেন। তাঁদের অন্য কাজের দক্ষতা তৈরি করা গেলে অনেকেই এই পেশা ছেড়ে দেবেন।
নারীপক্ষের প্রান্তিক নারীর অধিকার আন্দোলন শক্তিশালীকরণ প্রকল্পের সমন্বয়কারী জাহানারা খাতুন বলেন, ‘যৌনকর্মীদের মানুষ হিসেবে সম্মান দিতে হবে। কেউ যদি এই পেশায় আসতে চান, আমরা তাঁকে অসম্মান করব না। আবার কেউ যদি এই পেশা থেকে বের হতে চান, তাঁকেও আমরা তিরস্কার করব না।’
কর্মশালায় অংশ নেওয়া যৌনকর্মীরা জানান, তাঁরা এবং তাঁদের সন্তানেরা শিক্ষা, চিকিৎসাসহ যেকোনো ক্ষেত্রে বঞ্চনার শিকার হন। নিজেদের প্রতিষ্ঠিত মসজিদ ও স্কুল থেকেও তাঁদের সন্তানদের বের করে দেওয়া হয়।
যৌনকর্মীরা জানান, সরকার পতনের দাবিতে আন্দোলনের সময় থেকে তাঁরা রাস্তায় প্রকাশ্যে মারধরের শিকার হচ্ছেন। এ জন্য তাঁরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
কর্মশালায় যৌনকর্মীদের বিষয়ে প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে সংবেদনশীল হওয়ার আহ্বান জানানো হয়।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত ২ হাজার ২৫টি পরিবারকে ক্ষতিপূরণ ও অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)। খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে থাকা ১২টি গ্রামের এসব পরিবারের বাড়িঘরে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির বিপরীতে মোট ১০ কোটি ২০ লাখ ৪৫ হাজার
১ মিনিট আগে
নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা মানববন্ধন করেছেন। আজ রোববার বেলা ৩টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
৫ মিনিট আগে
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক বলেন, এডিস মশা এখন রাতে কামড়াচ্ছে এবং ময়লা পানিতেও জন্মাচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন ও নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
৮ মিনিট আগে
কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে টাকা নেওয়া হয় বলে জানিয়েছে সিআইডি।
১২ মিনিট আগে