
রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রেস্টুরেন্টটি পুরোপুরি পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
উত্তরা ১১ নম্বর সেক্টরে জামাল মার্কেটের আল মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আজ রোববার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনা সম্পর্কে জামাল মার্কেটের ম্যানেজার তরিকুল ইসলাম বলেন, মদিনা রেস্টুরেন্টে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। হোটেলমালিককে কয়েক দফা নিষেধ করা হলেও অনিরাপদভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডারের চুলা বসিয়ে রান্নার কাজ করা হতো। আগুন লাগার পর স্থানীয় লোকজনের সহায়তায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেনি।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি রওনা হয়েছিলাম। কিন্তু খালপাড় যাওয়ার পর জানতে পারি, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তাই আমরা ফিরে যাই।’
আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু বলতে পারছি না।’

এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
৩ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের অন্তত ২০০ মিটার অংশ ধসে পড়েছে। গত শুক্রবার উপজেলার কালীবাড়ি এলাকায় চালিতাবুনিয়া খাল ঘেঁষে সড়কে ধস দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুসারে ঠিকাদারের কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ অনিয়মের কারণে সড়কের এই হাল হয়েছে।
৩ ঘণ্টা আগে
এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের পাঁচটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে ২৪ জন পরীক্ষায় অংশ নেয়। সবাই অকৃতকার্য হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা অফিস।
৩ ঘণ্টা আগে
গভীর রাত। হঠাৎ পাহাড়ের নীরবতা ভাঙে গাছ ভাঙার শব্দে। আতঙ্কে ঘুম ভাঙে আশপাশের বাসিন্দাদের। ঘর থেকে বেরিয়ে দেখে, একদল বন্য হাতি এগিয়ে আসছে। মশাল জ্বালিয়ে, ঢাকঢোল পিটিয়ে, চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা শুরু হয়। কখনো হাতির পাল ফিরে যায় পাহাড়ে, কখনো ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
৩ ঘণ্টা আগে