
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং কারখানায় জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে প্রাণহানির ঘটনায় নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে বিএসবিআরএ। বিএসআরবি ইয়ার্ডটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে। পৃথক তদন্ত কমিটি গঠনের কথাও জানানো হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙা কারখানায় পুরোনো তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) স্ক্র্যাপ জাহাজে ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিস্ফোরণ ও গ্যাসের বিষক্রিয়ায় ৮ শ্রমিক নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার ঘটনায় উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। পুলিশ ও প্রশাসন আইনগত ব্যবস্থার কথা জানিয়েছে।