
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক কয়েদি ঢাকা মেডিকেলে মারা গেছেন। ওই কয়েদির নাম আব্দুল, বয়স ৭৫ বছর। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কারারক্ষীরা ওই কয়েদিকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক কয়েদি আব্দুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই কয়েদিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মো. ফারুক আরও জানান, কয়েদি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন আব্দুল। তবে তাৎক্ষণিকভাবে তাঁর মামলার বিবরণ জানা যায়নি। আব্দুলের বাবার নাম মিরজান আলী। তাঁর কয়েদি নম্বর ৫৩৬৭/এ।

ফেনীতে জোরপূর্বক ভোটকেন্দ্রে অনুপ্রবেশের দায়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৬ জন নেতা-কর্মীকে আটক করে ১৩ জনকে ৩ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা ও বাকি তিনজন থেকে মুচলেকা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফেনী-১ সংসদীয় আসনের ছাগলনাইয়া উপজেলার...
১ ঘণ্টা আগে
বরগুনা-১ আসনের সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকায় বিএনপির এক এজেন্টকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গাবতলা চরকগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ভোটারদের মধ্যে বিতরণের সময় অর্ধকোটি টাকাসহ বিএনপির প্রার্থীর কর্মীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহীর চারঘাট উপজেলার একটি ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় জামায়াতে ইসলামীর চার কর্মীকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে তাঁরা চারঘাট উপজেলার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকেছিলেন।
১ ঘণ্টা আগে