রাজধানীর বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে মধ্য বাড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছি। আগুন কীভাবে লেগেছে বা কেউ লাগিয়ে কি না—এখনো নিশ্চিত নই।’
এর আগে আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাতে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া মিরপুর, শ্যামপুর ও কারওয়ান বাজার এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

অতিবৃষ্টি আর ঢলের পানিতে সৃষ্ট অকালবন্যায় হাওরাঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে ঈদুল আজহার আগমনে কৃষকের ঘরে ছিল না উৎসবের আমেজ। অনেক কৃষক এবার কোরবানি দিতে পারেননি। পরিবারের সদস্যদের জন্য কিনতে পারেননি নতুন কাপড়ও।
৩ মিনিট আগে
যশোরের মনিরামপুরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় দুই বন্ধু মারা গেছেন। আজ রোববার রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের খেদাপাড়া মানিকতলা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলায় পানির ট্যাংক বিতরণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর দুই কর্মীর মধ্যে মারামারি হয়েছে। এ সময় ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। মারামারিতে মিজান শেখ (৬৫) নামের এক জামায়াত কর্মী গুরুতর আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
ফেনীতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি পুশ করে বিক্রির দায়ে চার মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ২৮ কেজি জেলিমিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
২ ঘণ্টা আগে