
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে যানবাহনের ধাক্কায় আহত হয় অজ্ঞাত পরিচয়ের এক নারী। খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

আসামি মনির আগে জামিনে ছিলেন। ১৪ জুলাই এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেন এবং তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রথম স্বামী তাঁকে ছেড়ে দেওয়ার পর বিয়ে করেন হোটেল কর্মচারী রেজাউলকে। তখন তাঁরা বাড্ডা এলাকাতেই থাকতেন। দুই-তিন বছর সংসার করার পর বনিবনা না হওয়ায় এক বছর আগে রেজাউলকে তালাক দেন ঝুমুর।

রাজধানীর বাড্ডার সাতারকুল ইয়াসিন নগর খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।