
রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আজ মঙ্গলবার সকালে সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
হামলার শিকার ওই পুলিশ কর্মকর্তা ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা। ছিনতাইকারীকে ধরতে গেলে তখন হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন ছিনতাইকারী। এতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যান।
আজ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
বিজ্ঞপ্তিতে তালেবুর রহমান বলেন, আজ সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাঁকে আটক করতে যান। তখন ছিনতাইকারী মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকেন। সে সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ কর্মকর্তা এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন। ছিনতাইকারী তখন তাঁর হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। ছিনতাইকারীর আঘাতে এডিসি সুমন রেজার ডান হাতের মধ্যমাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহানগরবাসীর জানমালের নিরাপত্তায় অপরাধের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছেন মো. সুমন রেজা। তাঁর এই সাহসিকতা ও দায়িত্ববোধ পুলিশ বাহিনীর সবার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
আরও খবর পড়ুন:

চাঁদপুরের কচুয়ায় ইমাম হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধরের পর হত্যার অভিযোগ উঠেছে। বিদেশে লোক পাঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নিহতের পরিবার। তবে এ ঘটনায় আজ শনিবার পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ হয়নি...
১৫ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও তিন চাকার যান চলাচল বন্ধে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুরে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সুজয় সাহা নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুজয় সাহা (২৫) উপজেলার বিনোদপুর কাঁচাবাজার এলাকার দুধু কুমারের ছেলে। তিনি প্রাণ কোম্পানির সরবরাহকারী হিসেবে কর্মরত ছিলেন।
২৪ মিনিট আগে
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য (এমপি) মো. আব্দুল আজিজকে শিক্ষকদের চাঁদার টাকায় সংবর্ধনা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার দিনব্যাপী গুরুদাসপুর উপজেলা চত্বরে মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবর্ধনা ও ‘শিক্ষার মান উন্নয়নে সভা’ অনুষ্ঠিত হয়।
২৪ মিনিট আগে