
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মামলা লড়তে আবেদন করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। সেই আবেদন খারিজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, ‘আপনি ট্রেন মিস করেছেন।’
আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেড আই খান পান্নার পক্ষে আবেদনটি উপস্থাপন করেন আইনজীবী নাজনীন নাহার।
তিনি সাংবাদিকদের বলেন, ‘সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ইতিপূর্বে আপনাদের মাধ্যমে জানিয়েছেন, আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উনি আইনজীবী হিসেবে নিয়োজিত হতে চেয়েছিলেন। পরে তিনি ট্রাইব্যুনাল বরাবর অ্যাপ্লিকেশন করেছিলেন, রেজিস্ট্রারের কাছে দিয়েছিলেন। কিন্তু যেহেতু আইনজীবী নিয়োগ হয়ে গেছে, রেজিস্ট্রার এটা গ্রহণে অপরাগতা প্রকাশ করেন। পরে তিনি অ্যাপ্লিকেশনটা বাই পোস্টেও পাঠিয়েছিলেন। তো আজকে অন বিহাফ অব হিম অর্থাৎ আমি জেড আই খান পান্নার পক্ষে অ্যাপ্লিকেশনটা ‘‘জাস্ট পুট ইন’’ করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম, উনার ডিজায়ারটা কী। কোর্ট বলেছেন, যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে, এখন আর এটা সম্ভব নয়। কোর্ট আরও বলেছেন, যেহেতু এটার সময় নেই, অন্য কোনো মামলায় যদি দরকার হয়, তিনি আসতে পারেন।’
আইনজীবী নাজনীন নাহার আরও বলেন, ‘উনার পক্ষ থেকে আরও একটি মেসেজ ছিল যে কোর্ট যদি উনাকে ডিফেন্স লইয়ার হিসেবে নিয়োগ নাও দেন, সাবেক প্রধানমন্ত্রীর জন্য উনাকে যেন অ্যাসিস্ট করার অনুমতি দেওয়া হয়। কোর্ট বলেছেন, না এটা সম্ভব নয়।’
এদিকে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আইনজীবী এম এইচ তামিম একটি বেসরকারি টেলিভশন চ্যানেলকে বলেছেন, এই আবেদন খারিজ করে দিয়ে ট্রাইব্যুনাল বলেন, ‘আপনি ট্রেন মিস করেছেন’।
এই মামলার আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে গত ২৪ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর ও আওয়ামী লীগপন্থী আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এরই মধ্যে এই মামলার তিন আসামির বিরুদ্ধে পাঁচজন সাক্ষী দিয়েছেন। তাঁদের জেরাও করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এ মামলার অপর আসামি সাবেক আইজিপি কারাবন্দী চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হয়েছেন।
আরও খবর পড়ুন:

প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক উপদেষ্টা’ পদে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। আজ শনিবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩ বি(১) ও ৩ বি(২) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগ
১ ঘণ্টা আগে
আজকের মন্ত্রিসভায় যে রদবদল ও পরিবর্ধন হয়েছে, এর মূল লক্ষ্য বাংলাদেশকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়া এবং অতীতের সেই বাংলাদেশে যেন আর ফিরে যেতে না হয়, তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, সরকারের প্রত্যেক সদস্য তাঁর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের জনগণের স্বার্থে কাজ করবেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
৩ ঘণ্টা আগে
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়কব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
৪ ঘণ্টা আগে