ট্রাক

সোনামসজিদ স্থলবন্দরে চলছে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৪৫০ পণ্যবাহী ট্রাক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মচারীরা। কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানি, স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগে এ কর্মসূচি পালন করছেন তারা। কর্মবিরতির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
বগুড়ার দুপচাঁচিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম বাবু (৫৬) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সন্তান জন্মের তৃতীয় দিনে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ হারান মা, আইসিইউতে নবজাতক
সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার ৩ দিনের মাথায় হালিমা বেগম (৩০) নামে এক নারী সড়কে প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংর্ঘষে প্রাণ হারান এই নারী।

ফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব উদ্দিন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু রাকিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার হেঁয়াকো ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।











