রাজধানীর বনশ্রীতে তেলের লরির চাপায় ইমন আলী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগষ্ট) বেলা পৌনে ২টার দিকে বনশ্রীর ফরাজি হাসপাতালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ত্রিমোহনী থেকে বন্ধু মো. হাবিবুর রহমানের মোটরসাইকেলে করে তেজগাঁও যাচ্ছিলেন ইমন আলী। হাবিবুর রহমান জানান, বনশ্রীর ফরাজি হাসপাতালের সামনে এলে একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে দুজনেই পড়ে যান। এ সময় একটি তেলের লরি চাপা দিলে গুরুতর আহত হন ইমন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
হাবিব আরও বলেন, ইমনের বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার খুদে বাউসিয়া গ্রামে। পরিবার নিয়ে ত্রিমোহনী এলাকায় থাকতেন। ইমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন। ঠিকাদারের মাধ্যমে নির্মাণ প্রকল্পের কাজ করতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বনশ্রী থেকে ওই যুবককে স্বজন ও বন্ধুরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে যৌন হয়রানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে তদন্তে সত্যতা মিলেছে। এর মধ্যে অভিযুক্ত শিক্ষক তিন মাসের চিকিৎসা ছুটির আবেদন করেছেন। নিরাপত্তা শঙ্কা ও মানসিক চাপে বিদ্যালয় ছেড়েছে ভুক্তভোগী শিক্ষার্থী।
৭ মিনিট আগে
কয়েক বছর ধরে নদী ভাঙনে উপজেলার মেখলি এলাকার শত শত বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো ভাঙন ঝুঁকিতে রয়েছে অসংখ্য বসতবাড়ি ও আবাদি জমি। প্রতিনিয়ত নদীভাঙনে ছোট হয়ে আসছে এলাকার মানচিত্র।
১৩ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ভুয়া ডিবি পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, দুটি ওয়াকিটকি এবং তিনটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
২২ মিনিট আগে
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দুই দেশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে। এ ঘটনায় হোটেলের ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
২৬ মিনিট আগে