
অনলাইনে পেজ থেকে শাড়ি নিয়ে প্রতারণা করে বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন নাহার তিশা। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাঁকে জামিন দিয়েছেন।
আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিশা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ১২ জুলাই তাঁর বিরুদ্ধে সমন জারি করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন একই আদালত।
আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক এসব তথ্য নিশ্চিত করে জানান, ২০২৫ সালের নভেম্বরে মামলাটি করা হয়। পরে আদালতের নির্দেশে ডিবি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। সম্প্রতি ডিবির জমা দেওয়া প্রতিবেদন আদালত আমলে নিয়ে সমন জারি করে তানজিন তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।
গত বছরের ৫ নভেম্বর আদালতে অ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, তানজিন তিশা বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপক। তিনি দীর্ঘদিন ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এর সুবাদে তিশা অ্যাপোনিয়ার অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি পছন্দ করে নেন। শাড়িটি তানজিন তিশার বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে তিশা শাড়িটি পরে অ্যাপোনিয়া পেজ প্রমোশনের জন্য কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।
মামলায় আরও বলা হয়, তানজিন তিশাকে পেজ কর্তৃপক্ষ বিভিন্নভাবে শাড়িটি পরে পেজ প্রমোশনের জন্য নানা উপায়ে অনুরোধ করেন। তিনি গত ১৮ জানুয়ারি শাড়িটি নেন। তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও শাড়িটি পরে পেজ প্রমোশন করেননি। উপরন্তু পেজ কর্তৃপক্ষের সঙ্গে গত ছয় মাসের বেশি সময় কোনো যোগাযোগ রক্ষা করেননি এবং ইচ্ছাকৃতভাবে পেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ থেকে বিরত আছেন।

তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা ফি কোনো বিভাগে ৫০, কোথাও আবার ১০০ টাকা। ব্যবহারিক পরীক্ষার ফি কোথাও ঘণ্টাপ্রতি ২০ টাকা, আবার কোথাও ১০০ টাকা। এই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। অভিন্ন নীতিমালা না থাকায় এই বিভিন্ন বিভাগে পরীক্ষার ফরম পূরণ, মানোন্নয়ন পরীক্ষা এবং বিভিন্ন খাতে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে
৩৪ মিনিট আগে
খোদ রাজধানীতে দু-তিন দিনের ব্যবধানে ঘটে গেছে কয়েকটি দখলবাজি ও দখলচেষ্টার ঘটনা। এসব ঘটনায় ঘুরে-ফিরে ক্ষমতাসীন দল বিএনপির নেতা- কর্মীদের নাম আসছে। এতে ক্ষমতায় আসার সাত মাসের মাথায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে দলটিকে।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির সবুজ পাহাড়ে মৃদু বাতাসে দোল খাচ্ছে জুমের সোনালি ধান। পাকা ধান কাটতে ব্যস্ত ত্রিপুরা নারীরা। গত শনিবার বিকেলে জেলার মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকায় এই দৃশ্য চোখে পড়ে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধা যক্ষ্মা হাসপাতালে (বক্ষব্যাধি ক্লিনিক) দেড় যুগ ধরে প্রায় অর্ধেক পদই শূন্য। বর্তমানে হাসপাতালটিতে কোনো চিকিৎসক নেই। এ পরিস্থিতিতে দুই মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
১ ঘণ্টা আগে