
রাজধানীতে যাত্রীসেবার মান উন্নত করতে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) সপ্তাহের শুরু থেকেই নতুন সময়সূচি অনুযায়ী যাত্রী পরিবহন শুরু করেছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই গণপরিবহন। সময় বৃদ্ধির এই সিদ্ধান্তে নিয়মিত যাত্রী ও কর্মজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা ও সুবিধা বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাদে অন্যান্য দিনে মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন এসেছে।
আজ উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে। যা আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। একই সঙ্গে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে।
পরিবর্তিত সময়সূচি (রোববার থেকে বৃহস্পতিবার) :

উল্লেখ্য, এর আগে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। এখন মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ছে সকাল ৭টা ১৫ মিনিটে। সপ্তাহের শুক্রবার মেট্রোরেলের সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।
ট্রিপ সংখ্যা বাড়ল ৭টি
মেট্রোরেল চলাচলের বাড়তি সময়ের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডিএমটিসিএল-এর মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন। তিনি বলেন, ‘চলাচলের সময় আজ থেকে বাড়ানো হয়েছে। এতে মেট্রোর ট্রিপের সংখ্যা বেড়েছে। আগে ছুটির দিন বাদে প্রতিদিন ২৩৬টি ট্রিপ হতো, নতুন সময় বাড়ার কারণে এখন তা ২৪৩টি হবে। অর্থাৎ, সময় বৃদ্ধির ফলে দৈনিক ৭টি অতিরিক্ত ট্রিপ চালু হচ্ছে।’
মেট্রোরেল এখন রাজধানীর হাজারো কর্মজীবী মানুষের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সময় বৃদ্ধির সিদ্ধান্তে সবচেয়ে বেশি খুশি হয়েছেন অফিসগামী ও দোকানকর্মীরা।
নুরুল আমিন নামের এক যাত্রী ফেসবুকে লিখেছেন, ‘আমাদের অফিস শুরু হয় সকাল ৮টায়। আগে মেট্রোর সময় না মেলায় বাসে যেতে হতো। এখন আর তাড়াহুড়ো থাকবে না, সময়মতো অফিসে পৌঁছানো যাবে।’
মতিঝিলের দোকানকর্মী মফিজুল ইসলাম বলেন, ‘আমাদের দোকান বন্ধ হয় প্রায় রাত ৯টার দিকে। আগের সময়সূচিতে মেট্রো ধরতে পারতাম না। এখন শেষ ট্রেন প্রায় রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে, তাই হয়তো বাড়ি ফেরা অনেক সহজ হবে।’

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
৩২ মিনিট আগে
নেত্রকোনা শহরের এন আকন্দ কামিল মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, প্রকাশিত সিসিটিভি ফুটেজের ঘটনাটি গত ২০ আগস্টের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে...
৩৮ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথ (১৩)-কে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা ১২ মাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক...
২ ঘণ্টা আগে