
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্বতন্ত্র চাকরি-বিধিমালা কার্যকরের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা বলেছেন, ৩০ জুলাইয়ের বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে...

তদন্ত ও পরিদর্শন শেষে কমিটি ‘আইডেনটিফিকেশন অব অপারেশনাল রিস্কস, সেফটি অডিট অ্যান্ড স্ট্রাকচারাল ইনটিগ্রিটি অব দ্য কনস্ট্রাক্টেড করিডর অব এমআরটি লাইন-৬’ শীর্ষক প্রতিবেদন দাখিল করে। পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেয়।

রাজধানীর উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত চারটি মেট্রোরেল স্টেশন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন আজ বুধবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। ডিএমটিসিএল জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য সব মেট্রো স্টেশন স্বাভাবিকভাবে চালু থাকবে।