
রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে ফুটওভার ব্রিজে বাসের ধাক্কায় নিহত দুই ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন সাগর মিয়া (৩৫) ও মুসলিম উদ্দিন (৭৪)।
পুলিশ জানায়, তাঁরা দুজনই সিটি করপোরেশনের ঠিকাদারের মাধ্যমে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত সাগর মিয়ার বাড়ি গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলার মহিশবন্দি গ্রামে। তাঁর বাবার নাম চান মিয়া। অপরদিকে মুসলিম উদ্দিনের পরিচয়পত্রে মিরপুরের আহম্মদনগর ঈশাখা রোডের ঠিকানা পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বনানী থানা-পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার সময় তাঁরা সড়কে কাজ করছিলেন। এতে আরও ৩ থেকে ৪ জন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে বিকেলে মহাখালী থেকে গাজীপুরগামী ‘ভূঁইয়া পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, বাসটিতে তৃতীয় লিঙ্গের কিছু ব্যক্তি উঠতে চাইলে চালক ও বাসের হেলপার বাধা দেয়। হাতাহাতির একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কে আগে থেকে কাজ করা সিটি করপোরেশনের দুই শ্রমিক বাসের ধাক্কায় প্রাণ হারান।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে...
৬ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। গতকাল রোববার বিকেলে তিনি শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র পাঠান।
৩৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার, বহিষ্কার ও সনদ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। একই সঙ্গে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
৪০ মিনিট আগে
চট্টগ্রামে কর্তব্যরত অবস্থায় ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে