
ছয় দফা দাবি জানিয়ে গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওষুধ উৎপাদন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় টঙ্গীর কাঁঠাল দিয়ে এলাকায় কারখানাটির প্রধান ফটকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। বিক্ষুব্ধ প্রায় ১ হাজার শ্রমিক কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে দুপুর পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ করছিলেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, বুধবার সকালে কারখানাটির প্রায় ১ হাজার শ্রমিক কারখানায় কাজে যোগ দিতে আসেন। এ সময় তাঁদের ছয় দফা দাবি কারখানা কর্তৃপক্ষের কাছে পেশ করেন। কারখানা কর্তৃপক্ষ দাবিগুলো মেনে না নেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে কারখানাটির সমনের শাখা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শ্রমিকেরা।
শ্রমিকদের ছয় দফা হলো, পাঁচ বছর ধরে কর্মরত শ্রমিকদের চাকরিতে স্থায়ীকরণ, খাবারে বৈষম্য বন্ধ, ঠিকাদারের অধীনে নয়, কারখানার অধীনে চাকরি করার সুযোগ, প্রতি দুই বছর পর পর ডিমান্ডের ৩০ শতাংশ বৃদ্ধি, অবসরকালীন ভাতা প্রদান এবং এই আন্দোলনকে কেন্দ্র করে কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করা।
দাবি মেনে না নেওয়ায় দুপুর পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
যোগাযোগ করা হলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানা কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) সাইফুল ইসলাম বলেন, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে কারখানায় এসেছি। শ্রমিকদের ছয় দফা দাবি নিয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
আরও খবর পড়ুন:

ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
১৯ মিনিট আগে
শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর সে ফুটবল খেলতে রাস্তায় বের হয়। এ সময় অটোভ্যানচালক হাবিল তাকে বেড়ানোর কথা বলে ভ্যানে তুলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
২৪ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে। একই সঙ্গে তাঁদের অন্যত্র বদলির সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা...
২৫ মিনিট আগে
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে ২০টি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। নতুন মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৭ মিনিট আগে