গাজীপুর
শিল্পাঞ্চল ও অর্থনৈতিক কার্যক্রমের জন্য পরিচিত গাজীপুর জেলা। দেশের অন্যতম শিল্পনগরী এই জেলায় গাজীপুর সদর, কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার রাজনীতি, শিল্পকারখানা, উন্নয়ন, দুর্ঘটনা ও সমসাময়িক নানা খবর এই টপিক পেজে প্রকাশিত হয়।

ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ দুর্বৃত্তদের বিরুদ্ধে
গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে এক যুবককে ছুরিকাঘাতের পর ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

টঙ্গীতে শিক্ষার্থী আহতের ঘটনায় মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি
টঙ্গীর গাজীপুরায় সড়ক দুর্ঘটনায় মাদরাসাশিক্ষার্থী জাবের হোসেন আহত হওয়ার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে হওয়া অবরোধে তীব্র যানজট সৃষ্টি হয়। আগামী রোববার নির্মাণকাজ শুরুর প্রতিশ্রুতির পর বিকেল সাড়ে পাঁচটায় অবরোধ তুলে নেওয়া হয়।

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ
গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারদাগং এলাকায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। পরে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল (টিয়ার শেল) নিক্ষেপ করেছে।











