যোগাযোগ

আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, প্রস্তাব পেলে পরীক্ষা করবে বাংলাদেশ
বন্ধ থাকা বাংলাদেশ-ভারত আন্তদেশীয় ট্রেন সার্ভিস চালুর বিষয়ে ভারত আনুষ্ঠানিক প্রস্তাব দিলে তা পরীক্ষা করে দেখবে বাংলাদেশ। গত তিন দিন ধরে অনুষ্ঠিত ৩৮তম বাংলাদেশ-ভারত আন্তসরকার রেলওয়ে মিটিংয়ে (আইজিআরএম) ভারতীয় পক্ষ থেকে মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পুনরায় চালানোর বিষয়ে আলোচনা হয়েছে।

প্রযুক্তির ছোঁয়ায় বিলুপ্তির পথে চিঠি, হারাচ্ছে আবেগের সেই দিনগুলো
এক সময় দূরে থাকা প্রিয়জনের খবর জানার গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল হাতে লেখা চিঠি। কাগজের পাতায় মনের কথা, আবেগ ও অনুভূতি লিখে পাঠানো হতো স্বজন, বন্ধু কিংবা ভালোবাসার মানুষের কাছে। আর সেই চিঠির অপেক্ষায় দিনের পর দিন কাটত। ডাকপিয়নের হাতে একটি চিঠি পৌঁছানোর মুহূর্তে মিশে থাকত আনন্দ, কৌতূহল ও ভালোবাসা...

দফায় দফায় বন্ধ সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ
নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়া ও রাজশাহীর হরিয়ানে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় আজ মঙ্গলবার রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ দফায় দফায় বন্ধ থাকে। দুপুরের পর চলাচল স্বাভাবিক হলেও আটকে থাকা ট্রেনগুলো ছাড়তে বিলম্ব হয়।

বন্যা ও পাহাড়ধসে রাঙামাটিতে ত্রাণ পৌঁছানোয় বিঘ্ন, ৪৭ আশ্রয়কেন্দ্রে ৪ হাজার মানুষ
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, বড় হরিণা ও বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ৪৭টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৮২০ জন আশ্রয় নিয়েছেন। সড়ক ও নৌপথে বিঘ্ন ঘটায় দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রশাসন।












