
নরসিংদীর রায়পুরায় এক তরুণীকে ধর্ষণচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভুক্তভোগী তরুণী পাঁচজনকে অভিযুক্ত করে পর্নোগ্রাফি আইনে রায়পুরা থানায় মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাহিম (১৮), মাহবুবুর রহমান (২৮) ও ত্রিসাদ (২০)। অন্য দুই আসামি সাজিদ (১৯) ও শাহ পরান (২০) পলাতক রয়েছেন।
জানা গেছে, উপজেলার একটি প্রত্যন্ত এলাকায় এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
মামলার এজাহারে ভুক্তভোগী তরুণী জানান, অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে অনেক দিন ধরে উত্ত্যক্ত করছিলেন। ১৫ জানুয়ারি রাতে শৌচালয়ে যেতে বের হলে তাঁকে ঘরের সামনে ধর্ষণচেষ্টা করা হয় এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ, ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় ১৬ জানুয়ারি রাতে রাহিম, মাহবুবুর ও ত্রিসাদকে আটক করা হয়। একটি মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, ধর্ষণচেষ্টার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে ১৭ জানুয়ারি পাঁচজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। ভিডিও ফুটেজে অভিযুক্ত ব্যক্তিদের চেহারা স্পষ্ট দেখা যায়। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১ সেকেন্ড আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
২২ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
২৪ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে