ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পবন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বুধবার (১৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর বাজার ব্রিজের ওপর এই ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম পবন ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা কলিমুল্লাহ বাগ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মাসুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পবন এক নারীসহ মোটরসাইকেলযোগে আব্দুল্লাহপুর বাজার ব্রিজ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে চার ছিনতাইকারী মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পবনকে ছুরিকাঘাত করে সড়কে ফেলে দেয়। পরে তারা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা নারীকে মারধর করে ঘটনাস্থলেই ফেলে রেখে যায়।
প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম অপু জানান, এক নারীর কান্নার শব্দ শুনে তিনি ব্রিজের ওপর গিয়ে তরিকুল ইসলাম পবনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কমানোর দাবিতে রংপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন আলু চাষী ও ব্যবসায়ীরা। প্রায় এক ঘণ্টার এ কর্মসূচিতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার আশ্বাসে অবরোধ স্থগিত করা হয়।
৯ মিনিট আগে
নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
১১ মিনিট আগে
ভারতে পাচারের শিকার ছয় বাংলাদেশি নারী কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন। বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে তাঁদের বেনাপোলে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পুনর্বাসনের জন্য তাঁদের জাস্টিস অ্যান্ড কেয়ারের জিম্মায় দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
মশার উৎপাত, জলাবদ্ধতা, নাগরিক সনদ পেতে ভোগান্তি, অবৈধ দখল, খেলার মাঠের সংকট ও পয়োনিষ্কাশন ব্যবস্থার দুরবস্থাসহ নানা সমস্যা তুলে ধরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৩ ও অঞ্চল-৪ এর বাসিন্দারা...
১৮ মিনিট আগে