
রাজধানীর রমনা এলাকায় শাকিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় রাষ্ট্রীয় ব্যাংক জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এবং আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকালে বলরামকে আদালতে হাজির করে রমনা থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
বলরাম পোদ্দারের পক্ষে তাঁর আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত বুধবার দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে বলরামকে আটক করে রমনা থানা পুলিশ। পরে তাকে শাকিব হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাশে বিপরীত পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন।
এ ঘটনায় শাকিব তাঁকে হত্যাচেষ্টা অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ভূমিকা কর্মীদের হামলায় তিনি আহত হন।
মামলায় বলরাম পোদ্দারের নাম এজাহারে নেই। তিনি জড়িত ছিলেন মর্মে সন্দেহ করে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করেছেন।

অভিযানকালে শটগানের ১৭টি গুলি, চায়না রাইফেলের ৩টি গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩টি ইয়াবা, ২ দশমিক ০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া,৯টি মোবাইল ফোন সেট এবং নগদ ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়েছে।
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লা থানার গারদে বসে আজমেরী ওসমানের পক্ষে ১০ অনুসারীর ভিডিও বার্তা এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের পর আসামিদের হাতে মোবাইল ফোন কীভাবে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে...
১ ঘণ্টা আগে
সৌদি আরবের তায়েফ শহরে মো. কামরুল জামান (৩৭) নামে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী এক সৌদি তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন...
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে ছয় মহল্লাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন...
২ ঘণ্টা আগে