
মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের অন্তত ১৪টি হিসাব থেকে ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ক্যাশ অফিসার শরিফুজ্জামান সোহাগ পলাতক বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আমানত হারানোর আশঙ্কায় ব্যাংকে ভিড় করেন শত শত গ্রাহক।

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক, অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার...

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের করপোরেট শাখার ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার ঘটনায় ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন ও তাঁর সহযোগী জাফরুল্লাহ তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে বলা হয়েছে, সরানো অর্থ দিয়ে হাটহাজারীতে ‘ইশরাত অ্যাগ্রো’ নামের গরুর খামার গড়ে তোলা হয়।

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জনে সরগরম ব্যাংকপাড়া। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ইঙ্গিত না থাকলেও সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে রদবদল হতে পারে—এমন আলোচনা জোরালো হয়েছে। এর প্রভাব পড়েছে ব্যাংকগুলোর ভেতরে