
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা স্কুলটির শিক্ষক মাহফুজা খাতুন মারা গেছেন। এ নিয়ে বিমান দুর্ঘটনায় প্রাণ হারাল মাইলস্টোন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আয়াসহ ৩৫ জন।
এর আগে বিমান দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মেহরীন চৌধুরী, মাসুকা বেগম নামে আরও দুজন শিক্ষকের মৃত্যু হয়েছিল।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মাহফুজা খাতুন মারা যান বলে জানিয়েছেন হাসপাতালটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, মাহফুজা খাতুনের (৪৫) শ্বাসনালিসহ শরীরের ২৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ১৯ জনের মৃত্যু হলো। এখন এখানে ২৩ জন ভর্তি আছে। দুর্ঘটনায় আহত ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
গত ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৫ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয় ১৭৩ জন।

শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশে রওনা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সেখানেই বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
২৪ মিনিট আগে
বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ে প্রায় ১৮০ থেকে ২০০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে তারা মিছিল নিয়ে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে।
২৭ মিনিট আগে
টানা দুই দিনের অতি ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও প্রায় ১৮ ঘণ্টা পর তা কমে যায়। এতে তিস্তার বাঁ তীরবর্তী জেলা লালমনিরহাটের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
৩৪ মিনিট আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে পড়েন।
৩৮ মিনিট আগে