
সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আটজন নিহতের ঘটনায় মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে আশুলিয়া থানায় করা মামলায় আশুলিয়ার জামগড়ার প্রীতি কম্পোজিং লিমিটেডের ছয় কর্মীসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন। তদন্তের স্বার্থে পুলিশ তাৎক্ষণিকভাবে আসামিদের পরিচয় প্রকাশ করেনি।
আজ মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
তরিকুল ইসলাম বলেন, কারখানায় দাহ্য পদার্থ অপরিকল্পিতভাবে ব্যবহার ও এর ফলে বিস্ফোরণের অভিযোগে কারখানার দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত রোববার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানা চত্বরে একাধিক গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান রাখা ছিল। একটি কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আশপাশে থাকা আরও কয়েকটি ভ্যানেও আগুন ধরে যায়। এতে ২৬ জন আহত হন। নিহত হন আটজন। তাঁদের বেশির ভাগই আশপাশের সবজি বিক্রেতা ও পথচারী।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানিয়েছিল, কাভার্ড ভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাক জব্দ করেছে শ্রীমঙ্গল থানা-পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের খারিজ্জমা বালুর ঘাট থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন পুলিশ সদস্যরা।
৬ মিনিট আগে
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ওই প্রকৌশলীকে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩১ মিনিট আগে
প্রায় এক যুগ আগে ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক কিশোরীকে সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর কিশোরীকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
৩৫ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে সাত কিশোর আটকের ঘটনার সঙ্গে ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন মা ড. নাহিদা বেগম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পুলিশ বলছে, এখনো এ ধরনের কোনো যোগসূত্র প্রমাণিত
৩৯ মিনিট আগে