
ঢাকার ধামরাইয়ে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আকতার-উল-আলম (৫০) নিহত হয়েছেন। আজ রোববার (২৩ নভেম্বর) সকালে ধামরাই উপজেলার ভাড়ারিয়া এলাকায় ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মুহাম্মদ আকতার-উল-আলমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায়। তিনি আশুলিয়ার জিরানী এলাকার মান্নান কলেজ এলাকায় আব্দুর রহিম মেম্বারের বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকতার-উল-আলম সকাল ৮টার দিকে ধামরাই আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন। ভাড়ারিয়া রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার রতনগীর কবীর জানান, দুর্ঘটনার পর তাঁর মাল্টিপল ইঞ্জুরি ছিল। মৃত্যুর আগ মুহূর্তেই হাসপাতালে আনা হয়। আনার পরও একবার রেসপন্স করেছেন। হাসপাতালে আনার পর তিনি প্রায় ৩০ মিনিট জীবিত ছিলেন।
পরে দুপুর ১২টার দিকে মরদেহ সর্বশেষ কর্মস্থল গণ বিশ্ববিদ্যালয়ে আনা হয়। সেখানেই তাঁর জানাজা সম্পন্ন হয়। এরপর দাফনের জন্য তাঁর জন্মস্থান টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ে যাওয়া হয়।
মৃত্যুর খবরে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন শোক জানিয়েছেন।
গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওয়াহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, মুহাম্মদ আকতার-উল-আলমকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসাপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছিলেন।
উল্লেখ্য, আকতার-উল-আলম গণ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ প্রতিষ্ঠার পর থেকে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মুন্সিগঞ্জের শ্রীনগরে অতিরিক্ত সুদের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের গচ্ছিত টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে নগদ ১ লাখ ৪৫ হাজার ২০০ টাকা, তিনটি মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
১ মিনিট আগে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে বড় ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় সুরমা নদীর উভয় তীরে প্রায় ১৭ কিলোমিটার করে বাঁধ ও সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি...
১ মিনিট আগে
কুড়িগ্রামে প্রথমবারের মতো সফরে গিয়ে নিজেকে ‘নতুন বউয়ের’ সঙ্গে তুলনা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের প্রথম সফরের প্রসঙ্গ বোঝাতে এমন উদাহরণ টানেন তিনি।
৬ মিনিট আগে
সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অবস্থানের জেরে টানা ৭৯ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে নওগাঁয় অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।
১০ মিনিট আগে