
রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার (এডিসি) মো. শফিকুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিবি অতিরিক্ত কমিশনার বলেন, টিটন হত্যা তদন্তাধীন মামলা। তদন্তের স্বার্থে আসামিদের অবস্থান ডিসক্লোজড করতে চাচ্ছি না। আমরা চেষ্টা করছি।
অপর এক প্রশ্নের জবাবে মো. শফিকুল ইসলাম বলেন, খুনিদের মোটরসাইকেল রায়েরবাজার পর্যন্ত গেছে শনাক্ত করা গেছে। রায়েরবাজার পর্যন্ত যেহেতু শনাক্ত করা গেছে আপনারা (সাংবাদিক) ধরে নেন আমরা মোটামুটি একটা ছকের ভেতর নিয়ে আসছি। আমরা একটি নির্দিষ্ট টার্গেট নিয়ে এগোচ্ছি।
গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে ছিল টিটনের নাম।
পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে খন্দকার নাঈম আহমেদ টিটনকে হত্যা করা হয়েছে।
এর আগে গত বছরের ১০ নভেম্বর বেলা পৌনে ১১টায় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয় পুলিশের একসময়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুনকে। তদন্তে উঠে এসেছে, এই হত্যার নেপথ্যে ছিলেন নাঈম আহমেদ টিটনের ভগ্নিপতি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন।
আরও পড়ুন:

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপের নিচে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাস ও ফলবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১২ মে) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুম্ভারপাড়া
১২ মিনিট আগে
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিবের নেতৃত্বে হবিগঞ্জ-সিলেট রুটে বিরতিহীন বাস চলাচলে বাধা দেওয়া ও আটকে রাখার প্রতিবাদে ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। আজ মঙ্গলবার সকাল থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
২৬ মিনিট আগে
ছেলে ও ভাগনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙ্গার তাকিয়া থেকে মোটরসাইকেলে ফেনীতে ফিরছিলেন নুর আলম। পথে দ্রুতগতির একটি বাস তাঁদের মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নুর আলম মারা যান। স্থানীয়রা গুরুতর আহত ছেলে নিরব ও ভাগনা আফজাল মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বারইয়ারহাট এলাকায় নিরবেরও মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে