
সাভারের হেমায়েতপুরে একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে লাগা আগুনে পুড়েছে কয়েকটি কাপড়ের দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে হেমায়েতপুরের রহমান ডায়াগনস্টিক সেন্টারের চারতলা ভবনটির আন্ডারগ্রাউন্ডে থাকা কাপড়ের দোকানে আগুন লাগে।
সাভারের ট্যানারি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তানভির আহমেদ বলেন, আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। রাত ১টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়। ভবনটির আন্ডারগ্রাউন্ডে কয়েকটি কাপড়ের দোকান ছিল। আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কেউ আহত হয়নি।
ভবনটিতে একটি কমিউনিটি সেন্টার ও একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

সারা দেশের অধস্তন আদালতে বর্তমানে বিচারক আছেন ২ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে প্রেষণ, মন্ত্রণালয়ে সংযুক্তি, শিক্ষা ছুটি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা কারণে চার শতাধিক বিচারককে আদালতের বিচারকাজ থেকে দূরে থাকতে হয় সারা বছর। তাতে আদালতের বিচারকাজ করছেন ১ হাজার ৮৩৭ বিচারক।
৪ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কাছিকাটা আত্রাই টোল প্লাজা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহত একটি পিকআপ ভ্যান, একটি সেচ মোটরসহ চুরির সরঞ্জাম জব্দ করা হয়।
৪ ঘণ্টা আগে
জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট স্মৃতি আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালে অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ শনিবার দুপুরে কলেজ মাঠে খেলা চলাকালে এসব ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
৮ ঘণ্টা আগে