
রাজধানীর গুলশান থেকে মদবোঝাই কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে গুলশানের ডিসিসি (উত্তর) পাকা সুপার মার্কেটের সামনের রাস্তা থেকে তাঁকে আটক করা হয়।
আটক জুবায়ের ইসলাম (৩৭) গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় বসবাস করেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. পারভেজ রানা।
মো. পারভেজ রানা বলেন, গুলশানে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানবোঝাই ৫২৮ বোতল কেরু মদসহ জুবায়ের ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস-সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাটবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়।
৪ মিনিট আগে
পাবনায় হঠাৎ করে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া নতুন সাতজন রোগীসহ চিকিৎসাধাীন রোগীর সংখ্যা ২৭। টিকা নেওয়া সত্ত্বেও এত শিশু আক্রান্ত হওয়ায় টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
১২ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (২৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে এ খাদ্যসহায়তা তুলে দেন।
৩০ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ ভ্যানটির চালক মো. মিরাজ মিয়া (৪১) নিহত হন। উপজেলার শম্ভুপুর এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আজ রোববার (২৯ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান চালক। মিরাজ মিয়া রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার
৩২ মিনিট আগে