
সিলেটের বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮ বোতল ভারতীয় মদ ও ৪ হাজার সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের জব্দমূল্য ১২ লাখ ১২ হাজার টাকা।

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের পৃথক অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চারটি ষাঁড় বাছুর ও ৪০ লিটার মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।