ঢাকার ধামরাইয়ে এক যুবক তাঁর সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের বিয়ে বিচ্ছেদের ছয় মাস পর আজ বুধবার সকালে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম পিংকি আক্তার (২৫)। তিনি ধামরাইয়ের কালামপুর এলাকার আনসার আলীর মেয়ে। বিষপানে মারা যাওয়া যুবকের নাম বদর উদ্দিন। তিনি বাথুলি গ্রামের ইনসান আলীর ছেলে। সাবেক এই দম্পতির একটি শিশুসন্তান রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে পারিবারিকভাবে পিংকি ও বদর উদ্দিনের বিয়ে হয়। তাঁদের চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে মাস ছয়েক আগে তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর থেকে পিংকি সন্তানকে নিয়ে কালামপুরে বাবার বাড়িতে থাকতেন।
পিংকির বাবা আনসার আলী বলেন, ‘বিয়েবিচ্ছেদের পর বদর উদ্দিনের সঙ্গে আমার মেয়ের দেখা হয়নি। আজ সকালে বদর উদ্দিন তার ছেলেকে দেখতে আমাদের বাড়িতে আসে। এরপর আমার মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় বদর উদ্দিন নিজেও আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।’
আনসার আলী আরও বলেন, ‘বছরখানেক আমার মেয়ে ও জামাতার মধ্যে কলহ লেগেই ছিল। পারিবারিকভাবে সমাধানে ব্যর্থ হয়ে তারা একে অপরের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে মেয়েটি তার ছেলেকে নিয়ে আমার বাড়িতেই ছিল। কিন্তু বদর উদ্দিন (জামাতা) ছেলেকে তাদের বাড়িতে নেওয়ার জন্য মেয়েকে চাপ দিচ্ছিল। এর জের ধরেই আজকের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমার ধারণা।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
ওসি মনিরুল ইসলাম আরও বলেন, ‘ছেলেকে নিয়ে দ্বন্দ্বের জের ধরে বদর উদ্দিন তাঁর সাবেক স্ত্রীকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভোরের আলো ফুটতেই চারদিকে শত শত পাখির কিচিরমিচির। গাছের ডালে সারি বেঁধে বসে থাকে সাদা বক, পাশে কালো পানকৌড়ির দল। বাসায় বসে থাকা সদ্য ফোটা ছানাগুলো মা পাখিদের খাবার নিয়ে ফিরতে দেখলেই ডানা ঝাপটে মুখ তুলে খাবার চায়। দূর থেকে মনে হয়, এটি যেন মানুষের গ্রাম নয়, পাখিদের এক নিরাপদ আশ্রয়স্থল।
৩০ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা গ্রামের চা বিক্রেতা সামিরুল শাহ (৬০) হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। পূর্বের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ফোন করে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে তারা। এ ঘটনায় প্রধান আসামি মুন্টু হোসেনকে (৫০) মাদারীপুরের রাজৈর
৩৮ মিনিট আগে
আগামী স্থানীয় নির্বাচন ঘিরে আধিপত্য বিস্তার এবং বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ঘরবাড়ি ভাঙচুরের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বরিশালের কালাবদর নদতীরবর্তী মেহেন্দীগঞ্জের প্রত্যন্ত ‘চর ভোলানাথ’ আদর্শ গ্রামে। এই এলাকায় নিরাপত্তা জোরদারের পরও অধিকাংশ পুরুষ পালিয়ে বেড়াচ্ছেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ী শহরের খানখানাপুর রেলগেটে চলন্ত একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও অটোরিকশাকে ধাক্কা দিয়েছে। এতে মাহেন্দ্রর দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাঁদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
১ ঘণ্টা আগে