প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানগরীতে অটোরিকশা চলার অনুমতি দেওয়ার পর রাজধানী ডেমরায় এ খাতে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), চালক, মালিক ও স্ট্যান্ড নেতাদের সঙ্গে আলোচনা করে সেখানকার গুরুত্বপূর্ণ দুটি রুটে ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইকের ভাড়া ৫ টাকা করে কমিয়েছেন।
অভ্যন্তরীণ চাঁদা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা কারণে চালকরা গত রমজান মাস থেকেই ওই দুই রুটে ৫ টাকা ভাড়া বাড়িয়েছিলেন। এ ক্ষেত্রে স্টাফ কোয়ার্টার থেকে সাইনবোর্ড পর্যন্ত রুটে ২৫ টাকার পরিবর্তে ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আর স্টাফ কোয়ার্টার থেকে চিটাগাং রোড পর্যন্ত রুটে ১৫ টাকার পরিবর্তে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে চালকদের কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে রহিম, হাফেজ ও কালা মিজানসহ একাধিক চালক বলেন, শেখ হাসিনার ঘোষণার পর কোনো নেতাকে আর চাঁদা দিতে হচ্ছে না। কেউ আর এখন চাঁদাবাজিও করে না। তাই ভাড়া ৫ টাকা কমলে আমাদের কোনো আপত্তি নাই।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, জহিরুল ইসলাম বলেন, ‘যেহেতু এ খাতে কারও চাঁদাবাজির সুযোগ নেই, সেহেতু জনগণের স্বার্থে আলোচনা সাপেক্ষে ২ রুটে ৫ টাকা করে ভাড়া কমানোর সিদ্ধান্ত খুশি মনে মেনেছেন চালকেরা।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওবায়দুল হকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন পরিবার ও স্থানীয়রা। পুলিশ বলছে, অভিযুক্তকে গ্রেপ্তারে দুটি দল কাজ করছে।
২ মিনিট আগে
সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসন ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। আজ সোমবার সন্ধ্যা ৭টা থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। প্রতিবেদন লেখার সময় তাঁদের আন্দোলন চলমান ছিল।
৫ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় বিষপান করা ঝুমুর খানম সেতু (২৭) নামে এক সন্তানের জননী আজ সোমবার বিকেলে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর (ঝুমুর) মৃত্যু হয়। এর আগে গতকাল রোববার দিবাগত রাতে গৃহবধূ ঝুমুর খানম সেতু প্রবাসী স্বামী শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনকে ভিডিও কলে রেখে
১৩ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে ওজন ও পরিমাপে অনিয়মের দায়ে একটি মিনি পাম্পের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার সয়ার ধোলাইঘাট বাজারে ‘মা লক্ষ্মী মিনি পাম্পে’ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
২২ মিনিট আগে