
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘সন্ত্রাসী’ সাহেব আলী হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সব্বিরকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এসআরবি-১১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির ইত্তেহাদ টাওয়ারের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র ব্যক্তিরা সাহেব আলীকে (৪০) লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কের পাশের একটি খালে পড়ে গেলে হামলাকারীরা সেখানেও তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি সব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সব্বির সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির বাসিন্দা। তাঁর বাবার নাম শাহাবুদ্দিন। এ হত্যা মামলায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার সব্বিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নগরের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে আটক করা হয়। পরে থানায় তাঁর সঙ্গে দেখা করতে গেলে জাতীয় পার্টির আরও চার নেতাকে আটক করা হয়।
৪ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় ধর্মীয় অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুলিয়া এলাকায় প্রথম দফায় মারধরের শিকার হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আবারও হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন তা
১২ মিনিট আগে
প্রাথমিক অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়েছিল। ২০২২ সালের ২৮ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত ৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষীদের মধ্যে ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে ইশতিয়াক মাহমুদ নামে একজনের কথা উল্লেখ করেন...
২০ মিনিট আগে
সাভারের হেমায়েতপুরে মাদানি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই মার্কেটে আগুন
২২ মিনিট আগে