
ডা. শফিকুর রহমান বলেন, ‘এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে। প্রতারণা করছে এবং কথা দিয়ে কথার বরখেলাপ করছে। জনগণ তাদের ক্ষমা করবে না। ১১ দল আপনাদের পাশে আছে, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। দেখবেন, ইনশা আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ এই প্রয়াস, এই চেষ্টা আল্লাহ কবুল করবেন এবং আমরা সফল হয়ে ফ্যাসিবাদমুক্ত

নারায়ণগঞ্জে ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ ঘটনায় সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ জোনের দুই এসিল্যান্ডসহ ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আমিরুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ২৫ আগস্ট এ ঘটনার পর ২৭ আগস্ট থানায় অভিযোগ করে শিশুটির পরিবার। অভিযুক্ত পলাতক বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে গোদনাইল চেয়ারম্যান অফিস ক্যানেলপাড় এলাকায় জাহিদ নামে এক ব্যক্তির চায়ের দোকানের সামনে ১০ থেকে ১২ জনের একটি দল সজীবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।