সাভারের হেমায়েতপুরে মাদানি সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই মার্কেটে আগুন লাগে।
ট্যানারি ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার মো. তুষার আলী জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পান তাঁরা। খবর পেয়ে ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

চট্টগ্রামের মিরসরাই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তের নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে।
৩ মিনিট আগে
যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সমু চৌধুরী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। এতে তাঁর প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন ও গ্যারেজমালিক হৃদয় হোসেনকে আসামি করা হয়েছে। মামলার পর রাতেই জাহাঙ্গীর হোসেনকে (৩৬) আটক করে পুলিশ।
১০ মিনিট আগে
বয়স কম দেখিয়ে নিয়োগ নেওয়া এবং জাল অভিজ্ঞতার সনদ ব্যবহারের অভিযোগে বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে। আদালত তিন ধারায় মামলা আমলে নিয়ে সমন জারি করেছেন। অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
১৩ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনায় গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর অভিযোগে করা মামলার প্রধান অভিযুক্ত মো. সোহাগ শিকদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার রাতে বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগে