
সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আরও একজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এ নিয়ে ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার পুলিশ পরিদর্শক মনিরুজ্জামানের সাক্ষ্যগ্রহণ করেন।
আদালতের বেঞ্চ সহকারী তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ নিয়ে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো। আদালত আগামী বছর ১১ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন।
বেঞ্চ সহকারী তৌহিদুল আরও জানান, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলার বাদী ড. বদিউল আলম মজুমদারকে পুনরায় জেরা করার নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার আসামিরা হলেন—মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ।
২০১৮ সালের ১০ আগস্ট রাতে মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার অভিযোগে ড. বদিউল আলম মজুমদার মোহাম্মদপুর থানায় মামলা করেন। ২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আব্দুর রউফ আদালতে অভিযোগপত্র জমা দেন।
প্রাথমিক অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়েছিল। ২০২২ সালের ২৮ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত ৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষীদের মধ্যে ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে ইশতিয়াক মাহমুদ নামে একজনের কথা উল্লেখ করেন।
এরপর ২০২২ সালের ২৭ ডিসেম্বর আদালত সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকা মামলাটি অধিকতর তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান। ২০২৩ সালের ১ জানুয়ারি তৎকালীন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।
তদন্ত শেষে ওই বছরের ১৯ সেপ্টেম্বর ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা ড. বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ ৯ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এতে ২৮ জনকে সাক্ষী করা হয়। পরে ২০২৩ সালের ১৯ নভেম্বর তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুর এলাকার বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে রাত ১১টার দিকে ফেরার পথে সশস্ত্র একদল মোটরসাইকেল আরোহী রাষ্ট্রদূতের গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গাড়িবহরের দিকে এগোনোর সময় তাঁদের বাধা দেওয়া হলে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুই সদস্যকে ঘুষি মারে। গাড়িবহর চলে যাওয়ার সময় দুটি গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয়।

চট্টগ্রামের মিরসরাই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তের নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে।
৪ মিনিট আগে
যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় দুজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সমু চৌধুরী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। এতে তাঁর প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন ও গ্যারেজমালিক হৃদয় হোসেনকে আসামি করা হয়েছে। মামলার পর রাতেই জাহাঙ্গীর হোসেনকে (৩৬) আটক করে পুলিশ।
১১ মিনিট আগে
বয়স কম দেখিয়ে নিয়োগ নেওয়া এবং জাল অভিজ্ঞতার সনদ ব্যবহারের অভিযোগে বিপিসির মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে। আদালত তিন ধারায় মামলা আমলে নিয়ে সমন জারি করেছেন। অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।
১৪ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনায় গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর অভিযোগে করা মামলার প্রধান অভিযুক্ত মো. সোহাগ শিকদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার রাতে বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগে