
কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা হোটেল নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আতাউল কবির টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পিরোজপুরের নেছারাবাদ এলাকায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
ওসি জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আতাউল কবির ওই হোটেলের একটি কক্ষে ওঠেন। আজ তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেলকর্মীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বৈদ্যুতিক তার চুরির অভিযোগে চার যুবককে আটক করে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময় শাস্তি হিসেবে তাঁদের মাথার চুল কেটে দেওয়া হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা তাঁদের ছেড়ে দেয়
২ মিনিট আগে
চট্টগ্রাম নগরের ষোলশহরে গ্যাস না পেয়ে শুক্রবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করেন কয়েকশ সিএনজি অটোরিকশাচালক। অবরোধে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ চালকদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
৫ মিনিট আগে
খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত ২ জনই খুলনা জেলার বাসিন্দা।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, জাহাজভাঙা শিল্পে গত ১০ বছরে মারা গেছেন ১০৪ শ্রমিক। এর পেছনে নিরাপত্তাহীনতা, গ্যাসমুক্ত না করে জাহাজ কাটা ও দুর্বল তদারকিকে দায়ী করছেন শ্রমিক নেতা
১ ঘণ্টা আগে