
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ইয়াবা পাচারের সময় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল থেকে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল হোছাইন মনু (৩৫) কক্সবাজার পৌরসভার কুতুবদিয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে। তিনি মোটরসাইকেলটির চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে মোটরসাইকেলে করে দুই যুবক চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন।
পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে ইয়াবা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। স্থানীয় লোকজনের কেউ কেউ সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, নিহত যুবক মোটরসাইকেলে করে ইয়াবার চালান চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে ৩০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ওসি আরও বলেন, মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলার চরফ্যাশনে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিধবা নারীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার ওসমানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
৯ মিনিট আগে
‘বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে, এটা কেবল তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস মাত্র। সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না।’
১১ মিনিট আগে
উপজেলার আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের মালিকানাধীন ও দখলীয় প্রায় এক বিঘা জমি নিজেদের দাবি করে জবরদখলের চেষ্টা করছেন এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ফকির ও তাঁর লোকজন।
১৮ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শহীদ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। আমরা বাংলাদেশের সংস্কার ও বিচার বাস্তবায়ন করব। টেন্ডারবাজিসহ সব দুর্নীতি বন্ধ করব।
২১ মিনিট আগে