
খরচাপাতি দিলে মামলা হালকাপাতলা করুম। না হইলে কিন্তু প্যাচকি (ঝামেলা) বাজাইয়া দিমু। এটা আমি ডাইরেক্ট বললাম। যোগাযোগ করলে মামলা কোর্টে গেলে শেষ হয়ে যাবে। আমার সঙ্গে সরাসরি কথা বলতে বলো। একটু পরে আমি তোমাদের এলাকায় আসছি। এমন কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজীপুরের শ্রীপুর থানা-পুলিশের এক কর্মকর্তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শ্রীপুর থানা-পুলিশের এক সদস্যের ১ মিনিট ১৯ সেকেন্ডের ওই অডিও রেকর্ড আজকের পত্রিকার হাতে এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৩ এপ্রিল শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলী গ্রামের মো. হযরত আলী গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম। মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, মামলার ৩ নম্বর আসামি জাকির মোড়লের সঙ্গে তদন্ত কর্মকর্তা এসআই তাজুল ইসলামের ফোনালাপের একটি অডিও সম্প্রতি ফাঁস হয়।
অভিযুক্ত জাকির মোড়লের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় দারোগা তাজুল ইসলামকে বলতে শোনা যায়, ‘তাদের যোগাযোগ করতে বলো। খরচাপাতি দিলে হালকাপাতলা করুম।’ এ সময় আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায় যোগাযোগ না করলে কিন্তু (প্যাচকি) বাজাইয়া দেব। এ সময় অভিযুক্ত জাকির মোড়ল বারবার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘ভাই জালাল, বারেক ওঁদের কাছে তো আপনার নাম্বার আছেই। তাঁদের বলবো যোগাযোগ করতে।’ এ সময় দারোগা ক্ষিপ্ত হয়ে বলেন, ‘তুমিও যোগাযোগ করো। তুমিও কিছু করো।’ এ সময় অভিযুক্ত জাকির মোড়ল বলেন, ‘ভাই, আপনি তো তদন্ত করে দেখছেন, এখানে আমার কোনো দোষ নেই।’
এ বিষয়ে অভিযুক্ত এসআই মো. তাজুল ইসলাম দাবি করেন, অডিওটি প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘আমি আসামির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করিনি।’
তবে এক সাংবাদিককে টাকা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দুপুরে খাওয়ার জন্য কিছু টাকা দিতে চেয়েছিলাম।’
এ ঘটনায় গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
১১ মিনিট আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩১ মিনিট আগে
বরিশাল নগরের দপদপিয়া সেতুর মাঝামাঝি পৌঁছালে শুরু হয় খানাখন্দ। একটি সেতুর ওপর যে বড় বড় গর্ত হয়েছে, স্থানীয়দের ভাষায়, ‘এটা নজিরবিহীন।’ তবে শুধু সেতুতে নয়, সেতুর পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জিরো পয়েন্ট পর্যন্ত রয়েছে এমন বড় বড় গর্ত। এতে বাড়ছে দুর্ঘটনা।
১ ঘণ্টা আগে
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ঘটনায় পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাঁদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মোবাইল চুরির অভিযোগে আটক...
৩ ঘণ্টা আগে