
আর্থিক কাঠামোর বড় ধরনের সংস্কার ছাড়া বড় বাজেট বাস্তবায়ন কীভাবে সম্ভব হবে, তা এখনো পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এনসিপির মুখপাত্র বলেন, বর্তমান কর প্রশাসনিক সক্ষমতা দিয়ে এই বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।
আজ বৃহস্পতিবার বিকেলে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ‘তারুণ্যের বাজেট ভাবনা ও গণভোট বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি, ময়মনসিংহ জেলা শাখা।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচন-পরবর্তী সরকারের প্রথম বাজেটে জনগণের প্রত্যাশা ছিল—রাষ্ট্রীয় সংস্কার, গণভোট ও কাঠামোগত পরিবর্তনের প্রতিফলন থাকবে। কিন্তু এখন পর্যন্ত সেই পরিকল্পনা দৃশ্যমান নয়।
আসিফ মাহমুদ আরও বলেন, বর্তমান অর্থনীতির মৌলিক সংকটগুলোর মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের স্থবিরতা, বিনিয়োগ-সংকট ও রাজস্ব ঘাটতি। এসব বিষয়ে বাজেটে সুস্পষ্ট রূপরেখা দেখা যাচ্ছে না। বরং ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড ও খাল খননের মতো কর্মসূচি নিয়ে আলোচনা বেশি দেখা যাচ্ছে।
গণভোট ও রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে এনসিপির মুখপাত্র বলেন, পুরোনো বন্দোবস্তের সুবিধাভোগীরা তরুণদের টেনে ধরার চেষ্টা করবে। নতুন প্রজন্মের মধ্যে বর্তমান সংবিধান নিয়ে সম্মান কমে গেছে। সংবিধান যখন মানুষের আস্থা হারায়, তখন তা শুধু কাগজের বই হয়ে যায়।
সেমিনারে বিভিন্ন উপজেলা থেকে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা অংশ নেন। তাঁরা শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, তরুণদের জন্য আলাদা বাজেট, কর্মসংস্থান ও কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর বিষয়ে মতামত তুলে ধরেন।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৬ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে